College History
এক নজরে যশোর জিলা স্কুল
বিভিন্ন স্থাপনা ও ভবন পরিচিতি
বর্তমানে ৩টি একাডেমিক ভবন, ০১টি প্রশাসনিক ভবন, ০১টি ৫৫০ আসন বিশিষ্ঠ মিলনায়তন, দ্বিতল মসজিদ, ০১টি পুরাতন ছাত্র হোস্টেল, শহীদ মিনার, প্রধান শিক্ষকের বাস ভবন, ১টি আধুনিক প্রযুক্তি নির্ভর কম্পিউটার ল্যাবসহ আরও কিছু স্থাপনা রয়েছে।
শিক্ষাদান পদ্ধতি
শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক বর্তমানে মাল্টিমিডিয়ার মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালিত হয় এবং প্রতিদিন একটি শ্রেণির কার্যক্রম লাইভ ভিডিও হিসেবে অনলাইনে প্রচারিত হয়।
গ্রন্থাগার
ইংরেজ শাসনামল থেকে সম্প্রতিকালের বিভিন্ন ধরণের প্রায় ১০(দশ) হাজারের মত বই বিদ্যালয়ের গ্রন্থাগারে রক্ষিত আছে কিন্তু কোন গ্রন্থাগারিক না থাকায় পাঠাগারের গুরুত্ব বিবেচনা করে প্রধান শিক্ষক নিজ উদ্যোগে বেসরকারি ভাবে একজন গ্রন্থাগার সহকারি নিয়োগ দিয়েছেন এবং প্রতিদিন রুটিন মাফিক ছাত্ররা শ্রেণিভিত্তিক ভাবে লাইব্রেরিতে অধ্যায়ন করে।